ডেমরায় গার্মেন্টকর্মীকে শ্লীলতাহানীর অভিযোগে গ্রফতার ১
ডেমরা প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৪:২২ পিএম
রাজধানীর ডেমরায় ২০ বছর বয়সী এক গার্মেন্টকর্মীকে শ্লীলতাহানীর দায়ে মো. মনির হোসেন (৩৪) নামে এক লম্পটকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে ডেমরা থানায় ভুক্তভোগী মেয়েটি অভিযুক্ত মনিরের বিরুদ্ধে মামলা দায়ের বরেন। পুলিশ মামলার সূত্র ধরে ডেমরার বড়ভাঙ্গা এলাকা থেকে মনিরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মনির ওই এলাকার জনৈক মাসুদের টিনসেড বাড়ীর ভাড়াটিয়া ও পটুয়াখালীর দুমকি থানার লেবুখালী গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, লম্পট মনির গার্মেন্টে যাওয়া আসার পথে প্রায়ই মেয়েটিকে বিরক্ত করত।
বুধবার সন্ধায় গার্মেন্ট থেকে বাড়ী ফেরার পথে নির্জন রাস্তায় মনির জোরপূর্বক যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দিয়া শ্লীলতাহানী করে। এ সময় মেয়েটির ডাক চিৎকারে লোকজন জড়ো হলে মনির দ্রুত পালিয়ে যায়।


