Logo
Logo
×

স্বদেশ

অপহরণের পৌনে দুই মাসেও অপহৃত স্কুল ছাত্রীর সন্ধান মেলেনি

Icon

ডেমরা প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০৮:১৬ পিএম

অপহরণের পৌনে দুই মাসেও অপহৃত স্কুল ছাত্রীর সন্ধান মেলেনি
Swapno

রাজধানীর ডেমরায় অপহরণের পৌনে ২ মাস অতিবাহিত হলেও অপহৃত দশম শ্রেণীর ছাত্রীর সন্ধান এখনো মিলেনি। এ ঘটনায় থানায় মামলা করতে না পেরে আদালতের নির্দেশে গত ১৪ নভেম্বর দিনগর রাতে ডেমরা থানায় একটি পিটিশন মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।

 

এর আগে অপহরণের পর এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। অভিযুক্তরা হলেন- ডেমরার কোনাপাড়া আইডিয়াল ও আলামীন রোড মসজিদ সংলগ্নে বসবাসরত চাঁদপুরের মতলব থানার খুনের চর মালবাড়ী গ্রামের তাজ উদ্দিন মালের ছেলে ইমন ওরফে জিংকু (২২) ও তার মা সাজু বেগম, একই এলাকার তানিয়া (২৮), আলামিন, ভোলার সদর থানার শ্যামপুর গ্রামের মানিক হাওলাদারের ছেলে মো. রফিকুল ইসলাম, ঢাকার রমনা থানাধীন ৪৮ সার্কুলার রোড সিদ্ধেশ্বরী এলাকার হাফিজউল্লাহ ভূঁইয়ার ছেলে কামরুল আহসান (৪৫) ও ঢাকার শান্তিনগর বাজার রোড এলাকায় বসবাসরত বি-বাড়ীয়ার আশুগঞ্জ থানার মৈশাইর গ্রামের শফিউল ইসলামের ছেলে ফাইজুল ইসলাম ফয়েজ। 

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অপহৃত মেয়েটিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রতিনিয়ত জিংকু উত্ত্যক্ত করত। বারন করার জন্য বিষয়টি জিংকুর পারিবারে জানানো হলে পরবর্তীতে উল্টো তারা বেপরোয়াভাবে অপহৃতের মাকে হুমকি ধমকি দেয়।

 

এদিকে গত ২৮ সেপ্টেম্বর বেলা ১০ টার দিকে মেয়েটি প্রাইভেট পড়তে বাইরে বের হয়। এ সময় পূর্বপরিকল্পিতভাবে অপহরণকারী জিংকু ও তার সহযোগীরা মেয়েটিকে অপহরণ করে। 

 

বাদীর বরাত দিয়ে মামলার বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি (তদন্ত) বলেন, পিটিশন মামলাটি বর্তমানে আমার হাতে রয়েছে। তাই দ্রুত অপহৃত মেয়েটিকে উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।     

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন