Logo
Logo
×

স্বদেশ

ডেমরায় অনার্স ছাত্রীকে শ্লিলতাহানী : গ্রেফতার ১

Icon

ডেমরা প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ১০:০১ পিএম

ডেমরায় অনার্স ছাত্রীকে শ্লিলতাহানী : গ্রেফতার ১
Swapno

রাজধানীর ডেমরায় আনার্স প্রথম বর্ষের (১৮) এক ছাত্রী শ্লিলতাহানীর শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে শনিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে ভুক্তভোগী মেয়েটি অভিযুক্ত দুই লম্পটের বিরুদ্ধে মামলা করেন।

 

অভিযুক্তরা হল-ডেমরার পূব বক্সনগর আইডিয়াল মাদ্রাসা রোড এলাকার মো. রসূল খানের ছেলে মো. নাজমুল হাসান (২১) ও একই এলাকার বাঘমাড়া পিংকি ভিলার ভাড়াটিয়া মো. ইব্রাহিম (২২)।

 

এদিকে মামলার পরপরই ডেমরা থানা পুলিশ অভিযুক্ত নাজমুল হাসানকে গ্রেফতার করে রোববার বেলা ১১ টায় আদালতে পাঠায়। তবে এ ঘটনায় মো. ইব্রাহিম পলাতক রয়েছে।  

 

ভুক্তভোগীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) মো. নূর আল সিদ্দীকি বলেন, কলেজে আসা যাওয়ার পথে অনার্স প্রথম বর্ষের ওই ছাত্রীকে প্রতিনিয়ত নাজমুল হাসান অশ্লীল কথাবার্তাসহ নানা কু-প্রস্তাব দিত।

 

ওই ধারাবাহিকতায় গত শনিবার সন্ধার পরে বাঘমারা পিংিকি ভিলার সামনে মেয়েটিকে একা পেয়ে নাজমুল ও ইব্রাহিম তার ওড়না টান দিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে। এ সময় মেয়েটির ডাকচিৎকারে লোকজনের উপস্থিতিতে দৌড়ে পালিয়ে যায় লম্পটরা।

  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন