Logo
Logo
×

স্বদেশ

সরকারি চাকরির প্রলোভনে প্রতারণা, গ্রেফতার ৪

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০৩:০৭ পিএম

সরকারি চাকরির প্রলোভনে প্রতারণা, গ্রেফতার ৪
Swapno

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে চাকরি প্রদানের নামে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

 

গ্রেফতারকৃতরা হলো- মো. আনিসুর রহমান (৩২), মোঃ জহিরুল ইসলাম (২৩), মোঃ শামসুল হুদা @ ননাই (৫৩) ও মোঃ হান্নান @ ইমন (৩২)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১ পাতা চাকরির ভুয়া নিয়োগপত্র, ১টি সীল, কম্পিউটার সরঞ্জামদি জব্দ করা হয়।

এ মধ্যে sorastro mon  সড়হ নামক ফোল্ডারে রক্ষিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১০টি ভুয়া নিয়োগপত্র প্রিন্টপূর্বক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


বুধবার (১১ নভেম্বর) র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১’ সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনর রহমান। 


সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১০ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় রাজধানির গুলশান থানা এলাকার গুলশান ২নং গোল চত্বরের মেট্রোপলিটন শপিং প্লাজার ৯নং ন্যাশনাল কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ওই ৪ প্রতারককে গ্রেফতার করা হয়।

 

এরা দীর্ঘদিন ধরে পত্রিকা, লিফলেট ও অনলাইনে বিভিন্ন সরকারি অফিস, মন্ত্রণালয় ও সরকারি বিভিন্ন অধিদপ্তরে চাকরির ভুয়া নিয়োগের বিজ্ঞাপন দিয়ে জালিয়াতির মাধ্যমে সরকারি কর্মকর্তার নাম ও পদবীর সীল জাল করে চাকরি প্রত্যাশীদের সাথে প্রতারণা করে আসছে। 


গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এই প্রতারক চক্রের মূলহোতা মোঃ আনিসুর রহমান। সে চাকরি প্রত্যাশী সাধারণ মানুষদের ডেকে নিয়ে এসে বিভিন্ন ভূয়া নিয়োগপত্র প্রদর্শন করে ফাঁদে ফেলে তাদের নিকট হতে মোটা অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করে।

 

চাকরি না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অনেকে প্রদেয় টাকা ফেরত চাইলে তাদেরকে ভয়-ভীতি, হুমকি প্রদর্শন করে প্রতারক চক্রটি। বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান চালিয়ে এর সত্যতা মিললে এ অভিযান পরিচালিত হয়।  


গ্রেফতারকৃতরা আরো জানায়, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ভুয়া নিয়োগের ফাঁদে ফেলে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছে ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন