Logo
Logo
×

স্বদেশ

চাকুরির নামে প্রতারণা : আটক ২  

Icon

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ০৭:১০ পিএম

চাকুরির নামে প্রতারণা : আটক ২  
Swapno

সমাজিক যোগাযোগ মাধ্যমে চাকুরির বিজ্ঞাপন দিয়ে বেকার যুবক যুবতীদের আকৃষ্ট করে আসছে কথিত সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লিঃ কোম্পানীর এমডি। সিকিউরিটি কোম্পানীতে চাকুরির প্রলোভন দেখিয়ে এই প্রতারণা করছে দীর্ঘদিন ধরে।


শুক্রবার (৬নভেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার, সিপিএসসি মোঃ জসিম উদ্দীন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষটি নিশ্চিত করেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে ডিএমপি ঢাকার গুলশান থানাধীন শাহাজাদপুর এলাকায় সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লিঃ এর অফিস কক্ষে অভিযান চালিয়ে । গুলশান হতে সংঘবদ্ধ প্রতারক চক্রের ২ সক্রিয় সদস্যকে আটক করেন। 

 

আটককৃতরা হলো নিরঞ্জন সরকার (৪৮) ও বিকাশ বড়ুয়া (৪৪)। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৭০টি ভিজিটিং কার্ড, ১১টি ভর্তি ফরমের প্যাড, চাকুরী প্রত্যাশীদের স্ব-হস্তে পূরণকৃত ৪০টি ভর্তি ফরম ও ১টি আয়-ব্যায়ের রেজিষ্টার জব্দ করা হয়।


এবং চাকুরী প্রত্যাশী ৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, এই সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে পত্রিকা, লিফলেট ও অনলাইনে লোভনীয় বেতনে চাকুরীর বিজ্ঞাপন দিয়ে চাকুরি প্রত্যাশীদের সাথে প্রতারণা করে আসছে।

 

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় এই প্রতারক চক্রের মূলহোতা নিরঞ্জন সরকার এবং সে কথিত সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লিঃ কোম্পানীর এমডি।


সে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকুরির বিজ্ঞাপন দিয়ে বেকার যুবক যুবতীদের আকৃষ্ট করে। এই প্রতারক চক্র সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লিঃ কোম্পানীতে বিভিন্ন পদে লোক নিয়োগের নামে প্রত্যেক চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে ভর্তি ফি বাবদ ৫ হাজার টাকা ও চাকুরীতে যোগদান বাবদ ১০ থেকে ১৫ হাজার টাকা করে হাতিয়ে নিত।


কোম্পানীর অফিস এক্সিকিউটিভ অফিসার, কাষ্টমার সাপ্লাই অফিসার, জুনিয়র অফিসার, কাষ্টমার রিলেশন অফিসার, মার্কেটিং ম্যানেজার, টেলি মার্কেটিং অফিসার, রিক্রুটিং অফিসার বিভিন্ন পদে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বেতনের প্রলোভন দেখিয়ে চাকুরী প্রত্যাশীদের প্রলুব্ধ করত। 


চাকুরি প্রত্যাশী বেকার যুবক-যুবতীদের ডেকে নিয়ে এসে বিভিন্ন ভূয়া নিয়োগপত্র প্রদর্শণ করে ফাঁদে ফেলে তাদের নিকট হতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। 

 

চাকুরি পাওয়ার পর মাসের পর মাস অফিসে আসা যাওয়া করে বেতন না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অনেকে জমাকৃত টাকা ফেরত চাইলে তাদেরকে ভয়-ভীতি, হুমকি এমনকি মারধরও করত। 

 

বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১১ কর্তৃৃক অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে তাদের অভিযান চালিয়ে আটক করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন