Logo
Logo
×

স্বদেশ

ডেমরায় যৌতুক চেয়ে স্ত্রী নির্যাতন

Icon

ডেমরা প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ০৮:২৬ পিএম

ডেমরায় যৌতুক চেয়ে স্ত্রী নির্যাতন
Swapno

রাজধানীর ডেমরায় ঝুমা আক্তার (২৩) নামে এক গৃহবধূ তার যৌতুকলোভী স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় ঝুমা বুধবার রাতে ডেমরা থানায় অভিযুক্ত তার স্বামী আলামিন (৩২) ও তার ভগ্নিপতি আব্দুল আজীজের (৪০) বিরুদ্ধে মামলা করেন।

 

তবে আসামিরা পলাতক রয়েছে বলে জানা গেছে। আলামিন ময়মনসিংহের গফরগাঁও থানার মুখী গ্রামের মহিউদ্দিন ওরফে বাবুলের ছেলে।

 

বর্তমানে সে ডেমরার আমতলায় বসবাস করে বেঙ্গল গ্লাস ফ্যাক্টরিতে চাকুরি করে। আর আব্দুল আজীজ ডেমরার সারুলিয়া এলাকায় বসবাস করে একই ফ্যাক্টরীতে চাকুরি করেন।



বাদীর বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, গত ১ বছর আগে ফেইসবুকে পরিচয় হয়ে ঝুমার বিয়ে হয় আলামিনের সঙ্গে। পরবর্তীতে আলামিন ব্যবসার জন্য ঝুমার কাছে যৌতুক হিসেবে ৩ লক্ষ টাকা দাবি করলে ঝুমা তার পিত্রালয় থেকে ওই টাকা এনে দেয়।

 

কিছুদিন আরও ৫ লক্ষ টাকা যৌতুক হিসেবে দাবি করে আলামিন। এ প্রস্তাবে রাজি না হওয়ায় আলামিন ঝখুমার সঙ্গে সংসার করবেনা বলে আর বাড়ি ফিরছিলনা।

 

এদিকে গত ১ নভেম্বর দুপুরে ঝুমা তার স্বামীর কর্মস্থলে গিয়ে ফোন দিলে আলামিন বাইরে এসে ঝুমাকে আবারও ৫ লক্ষ টাকার কথা বলে,অন্যথায় সংসার করা হবেনা।

 

এ প্রস্তাবে রাজী না হওয়ায় ভগ্নিপতির প্ররোচনায় আলামিন তার স্ত্রীকে এলোপাথারী মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।


এ বিষয়ে এসআই রফিকুল আরও বলেন, বর্তমানে আসামিরা পলাতক থাকলেও দ্রুত তাদেও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন