Logo
Logo
×

স্বদেশ

সাংবাদিকতায় বিভ্রান্তি নয়, নিরপেক্ষতা চাই : প্রধানমন্ত্রী

Icon

লতিফ রানা:

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ০৮:২৬ পিএম

সাংবাদিকতায় বিভ্রান্তি নয়, নিরপেক্ষতা চাই : প্রধানমন্ত্রী
Swapno

কোন বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার না করে নিরপেক্ষ সাংবাদ প্রচারের আহবান জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। সেই দর্পণটায় যেন চিন্তা-চেতনা এবং দেশপ্রেম উদ্বুদ্ধ হয়। তারা যেন মানুষের কল্যাণে কাজ করে।’
 
রবিবার (২৫ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধনকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
 
অনুষ্ঠানটি সকাল সাড়ে ১০টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয়।
 
এসময় তিনি ’৭৫ এর পরের সময়গুলোর সাংবাদিকতার চিত্র তুলে ধরে ইতিহাস বিকৃতির সমালোচনা করেন। ক্ষমতার ভোগ-বিলাসে ২১ বছর বাংলাদেশের মানুষকে অন্ধকার যুগেই কাটাতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
 
তিনি বলেন, কথাটি আপনাদের পছন্দ না হলেও আপনারা শুধু তুলনা করে দেখেন। এত অল্প সময়ের মধ্যে যদি দেশের এত উন্নতি করা যায়, দারিদ্রের হার যদি ৪০ভাগ থেকে ২০ভাগে নামানো যায়, মাথাপিছু আয় যদি বৃদ্ধি করা যায়, অবকাঠামোর উন্নয়ন করা যায়, খাদ্য স্বয়ংসম্পুর্ণতা অর্জন করা যায় তাহলে একুশ বছর তারা ক্ষমতায় থেকে কেন করতে পারেনি?
 
এসময় তিনি ভার কাজের জন্য ধন্যবাদ দিয়ে বলেন, আপনারা এমন সংবাদ পরিবেশন করবেন না, যেন মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায়।
 
তিনি সাংবাদিকতাকে নিরপেক্ষ, বাস্তবমূখী এবং দেশ ও জাতির প্রতি যেন কর্তব্যবোধ থেকেই হয় সেরকমটাই চান।
 
প্রধানমন্ত্রী বলেন, নীতিহীন সাংবাদিকতা কোন দেশের কল্যাণ আনতে পারে না। চিন্তা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা ভোগ করার সাথে সাথে অপরের প্রতি, দেশের প্রতি ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধও থাকতে হবে।
 
তিনি বলেন, সমালোচনা সবাই করুক তাতে আপত্তি নাই, কারণ সমালোচনার মধ্যদিয়েই অনেক কিছু জানা যায়। কিন্তু অহেতুক সমালোচনা করে মানুষকে বিব্রত করার সে হলুদ সাংবাদিকতাটা যেন না থাকে।
 
সমাজের নানা অসঙ্গতি লেখনিতে তুলে ধরার মাধ্যমে সরকারকে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী সাংবাদিকদের ধন্যবাদ জানান।
 
কোন দুর্নীতিকে আওয়ামীলীগ প্রশ্রয় দেয় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিচার করতে গিয়ে আওয়ামীলীগ দোষের ভাগি হয়।
 
রজতজয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি শাহজাহান সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী’র বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির বর্তমান ও সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সদস্যরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন