Logo
Logo
×

স্বদেশ

ডেমরায় মাদরাসা শিক্ষার্থী অপহরণ 

Icon

ডেমরা প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ০৯:০৩ পিএম

ডেমরায় মাদরাসা শিক্ষার্থী অপহরণ 
Swapno

রাজধানীর ডেমরায় ১৩ বছরের এক মাদরাসা শিক্ষার্থী অপহরণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃতের বাবা মঙ্গলবার দিনগত রাত সোয়া ২ টার দিকে ডেমরা থানায় অভিযুক্ত অপহরণকারী ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন।

 

অভিযুক্ত আসামিরা হলেন- ভোলার দৌলতখাঁ থানার কেলাকোপা গ্রামের মিলনের ছেলে অপহরণকারী রিপন (১৯), তার মা সমিরন (৪৫), বোন রুমা (২৪) ও সোনিয়া (১৬)। অভিযুক্তরা সবাই ডেমরার বামৈল মদিনা নগর এলাকার বাসার সাহেবের বাড়ীর ভাড়াটিয়া। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অপহৃত কিশোরী ডেমরার ষ্টাফ কোয়ার্টার একটি মহিলা মাদরাসায় পড়াশোনা করতো। মাদরাসায় যাওয়া আসার পথে প্রায়ই রিপন মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতো।

 

এদিকে মেয়েটি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় রিপন তার ওপর ক্ষিপ্ত হয়। ক্ষিপ্ততার এক পর্যায়ে রিপন পূর্ব পরিকল্পিতভাবে তার সহযোগীদের নিয়ে গত ১৮ অক্টোবর সন্ধার পরে মেয়েটিকে তাদের বাড়ীর সামনে থেকে অপহরণ করে। 

 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রকিবুল হাসান মোবাইল ফোনে বলেন, বর্তমানে আসামিরা পলাতক থাকলেও শিগগিরি মেয়েটিকে উদ্ধার করা হবে। সেই সঙ্গে অপহরণকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।    

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন