Logo
Logo
×

স্বদেশ

ডেমরার অপহৃত আর্ট স্কুল শিক্ষিকা তুরাগে উদ্ধার 

Icon

ডেমরা প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ০৮:৪৪ পিএম

ডেমরার অপহৃত আর্ট স্কুল শিক্ষিকা তুরাগে উদ্ধার 
Swapno

রাজধানীর ডেমরা থেকে অপহৃত এক আর্ট স্কুল শিক্ষিকাকে তুরাগ থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে তাকে উদ্ধার করা হলেও অভিযুক্ত অপহরণকারী আবু সাঈদকে (৩৫) রোববার সকালে তুরাগের অন্য এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

ওই দিন দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। আবু সাঈদ রংপুরের পীরগাছা থানার কালিগঞ্জ বাজার সংলগ্ন এলাকার মৃত শহিদুল্লার ছেলে। এদিকে রোববার অপহৃতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। অপহরণের বিষয়ে ভুক্তভোগীর মা শনিবার দিনগত রাত ১ টার দিকে ডেমরা থানায় মামলা করেন। 

 

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অপহৃত মেয়েটি ডেমরার একটি বেসরকারি কলেজে পড়াশোনা করে। করোনায় কলেজ বন্ধ থাকায় মেয়েটি একটি আর্ট স্কুলে শিক্ষকতাও শুরু করে।

 

এদিকে আবু সাঈদ প্রায়ই মেয়েটিকে ফোনে বিরক্ত করতেন। বিষয়টি ওই মেয়ে তার মাকে জানালে মা মোবাইল ফোনে আবু সাঈদকে এ কাজ করতে নিষেধ করেন। এতে আবু সাঈদ অপহৃত ও তার মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে তাদের হুমকি দেয়।

 

আব্দুর রাজ্জাক আরও বলেন, গত ৪ অক্টোবর বিকাল ৩ টার দিকে আর্ট স্কুলে যাওয়ার পথে আবু সাঈদ পূর্ব পরিকল্পিতভাবে মেয়েটিকে আপহরণ করে তুরাগে নিয়ে আটকে রাখে। এ ঘটনায় মেয়েটির মা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরবর্তীতে এ বিষয়ে ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন