মাতুয়াইলে আওয়ামী লীগের নির্বাচনী সভা ও গণসংযোগ
ডেমরা প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ০৮:৪৮ পিএম
ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুকে বিজয়ী করার লক্ষ্যে মাতুয়াইলে নির্বাচনী সভা ও গণসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে মাতুয়াইলের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি।
এ সময়ে আরো বক্তব্য রাখেন ৫১নং ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, সাবেক ছাত্রলীগ নেতা নোমান মৃধা, আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন হিরু, মুকুল মৃধা, সাজিদুল ইসলাম বকুল, তোফায়েল আহমেদ মিন্টু, নুকুল মৃধা, যুবলীগ নেতা নীরু আমিন নুরুল ও সাফায়েতুল ইসলাম সুজা প্রমুখ।
এ সময়ে বক্তারা আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে শত শত নেতাকর্মী নিয়ে নৌকা প্রতীকের গণসংযোগ করেন কাজী মনিরুল ইসলাম মনু ও নেহরীন মোস্তফা দিশি। এতে অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের হাজার হাজার নেতাকর্মী।


