Logo
Logo
×

স্বদেশ

র‌্যাব-১১’র অভিযানে বিয়ার-মদসহ আটক ২

Icon

সংবাদ বিজ্ঞপ্তি 

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০৪:৩৯ পিএম

র‌্যাব-১১’র অভিযানে বিয়ার-মদসহ আটক ২
Swapno

র‌্যাব-১১ (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ক্যান বিয়ার ও দুই বোতল বিদেশি মদসহ সাকিব (২১) ও সজীব বেপারী (১৯) নামে দুই মাদকবিক্রেতাকে আটক করেছে ।


মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার সম্রাট তালুকদার। এর আগে সোমবার (৩ আগস্ট) দিনগত রাতে গৌরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে জানা যায়, সাকিব ও সজীব উভয়ের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার সোলাকান্দি এলাকায়। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় বিয়ার-বিদেশি মদ ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন