সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় আক্রান্ত, আইসিইউতে স্থানান্তর
যুগের চিন্তা ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২০, ০৯:৪৪ পিএম
করোনাভাইরাস আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
গতকাল (১ জুন) রাত ৯টায় অক্সিজেন জনিত সমস্যা দেখা দিলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানান হাসপাতালের পরিচালক ও প্রধান নিবার্হী কর্মকর্তা আল ইমরান চৌধুরী।
গতকাল রাত ১১টা ১৫ মিনিটে তিনি জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আজ দুপুর ১২টায় তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ মনে হওয়ায় নমুনা পরীক্ষা করা হয়। রাত আটটায় প্রতিবেদন পাওয়া গেলে দেখা যায় তিনি করোনাভাইরাস আক্রান্ত। অক্সিজেন সিচুরেশন কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।


