Logo
Logo
×

স্বদেশ

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা গ্রেফতার

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২০, ১২:৫০ পিএম

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা গ্রেফতার
Swapno

লিবিয়ায় ২৬ জন বাংলাদেশিকে গুলি করে খুনের ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) আটক করেছে র‌্যাব-৩।


আজ সোমবার সকালে র‌্যাব-৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাজধানীর গুলশান থানাধীন শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর সিনিয়র এএসপি আবু জাফর মো. রহমাতুল্লাহ।


সিনিয়র এএসপি আবু জাফর মো. রহমাতুল্লাহ বলেন, লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনায় তদন্তে মানবপাচারকারী হিসেবে কামাল হোসেন ওরফে হাজী কামালের নাম উঠে আসে। আজ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারীচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। জব্দ করা হয়েছে পাসপোর্ট। অভিযান চলমান রয়েছে।


আজ সোমবার দুপুর দেড়টায় টিকাটুলি র‌্যাব-৩ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান এএসপি রহমাতুল্লাহ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন