Logo
Logo
×

স্বদেশ

বাসভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত চেয়ে নোটিশ

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২০, ১২:০৫ পিএম

বাসভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত চেয়ে নোটিশ
Swapno

মহামারী করোনাভাইরাসে ভয়াবহ পরিস্থিতিতে বাস-মিনিবাসের ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আজ সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ও বিআরটিএ চেয়ারম্যান বরাবরে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান।


এ নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে জারিকৃত প্রজ্ঞাপন স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নোটিশে বলা হয়েছে।


নোটিশ প্রেরণকারী আইনজীবী জানান, চলমান করোনা দুর্যোগে এমনিতেই জনজীবন বিপর্যস্ত। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের অধিকাংশই এখন কর্মহীন। বহু মানুষ মানবেতর জীবনযাপন করছে। এর মধ্যেই হঠাৎ দেখা গেল সরকারের জাতীয় সড়ক এবং মহাসড়ক বিভাগ, রোড ট্রান্সপোর্ট অথরিটি বাস-মিনিবাসের ক্ষেত্রে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে। এই সিদ্ধান্ত করোনায় অসহায় হয়ে পড়া মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে। তারা আরও বেশি বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত হয়ে পড়বে। এ কারণে ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।


তিনি আরও জানান, বর্তমান বিশ্ববাজারে তেলের দাম ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ স্বল্পমূল্যে উক্ত তেল ক্রয় করে সংরক্ষণ করে তাদের জাতীয় অর্থনীতিকে সচল রাখার জন্য এবং ক্ষতিগ্রস্ত মানুষের দ্রব্যমূল্য ও জীবনযাত্রা সহনীয় পর্যায়ে রাখার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। সাধারণত তেলের মূল্যবৃদ্ধির উপরে বাস ভাড়া কম বেশি নির্ভর করে সেক্ষেত্রে যেহেতু বর্তমান বিশ্ব বাজারে ইতিহাসে সর্বনিম্ন তেলের দাম পৌঁছেছে সেহেতু অতিরিক্ত ভাড়া বৃদ্ধি না করে বিশ্ববাজারে থেকে কম মূল্যে তেল সংগ্রহ করে বিকল্প পন্থায় বাস মালিকদের যে বর্ধিত চাহিদা উদ্ভূত পরিস্থিতির কারণে তৈরি হয়েছে তা সমন্বয় করার জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন