Logo
Logo
×

স্বদেশ

জাফরুল্লাহর স্ত্রী ও ছেলে করোনায় আক্রান্ত

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২০, ০৯:২১ পিএম

জাফরুল্লাহর স্ত্রী ও ছেলে করোনায় আক্রান্ত

ছবি: সংগৃহিত

Swapno

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর পর এবার তার স্ত্রী ও ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেই আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।


ডা. জাফরুল্লাহ বলেন, আমার স্ত্রী ও ছেলের করোনা পজিটিভ। আমাদের কিটে টেস্ট করা হয়েছিল। তাতে তারা পজিটিভ এসেছিল। আজকে (রোববার) বিএসএমএমইউর (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) পিসিআর কিটের ফলাফল দিয়েছে, তাতেও তাদের করোনা পজিটিভ এসেছে। আমার জ্বর নেই, কিন্তু শ্বাসকষ্ট আছে।


উল্লেখ্য, গত ২৫ মে জানান যায়, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন