Logo
Logo
×

স্বদেশ

বাসে যাত্রী নিতে হবে অর্ধেক, ৮০ শতাংশ ভাড়া বাড়োনোর সুপারিশ

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২০, ০২:১৪ পিএম

বাসে যাত্রী নিতে হবে অর্ধেক, ৮০ শতাংশ ভাড়া বাড়োনোর সুপারিশ
Swapno

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি শেষে গণপরিবহনসহ অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু সেটা সীমিত আকারে। ইতিমধ্যে ১লা জুন থেকে চলাচল শুরু করতে যাওয়া বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বাস-মিনিবাস ও আন্তঃজেলা সবক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে জানিয়েছে সরকারি এই সংস্থাটি।


শনিবার (৩০ মে) বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বিআরটিএ’র কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রতিটি বাসে আসনের অর্ধেক সংখ্যক যাত্রী বহন করতে পারবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।


অপরদিকে, বিদ্যমান ভাড়ায় আগামীকাল রোববার থেকে আপাতত লঞ্চ চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে ভাড়া বাড়বে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কারিগরি কমিটি গঠন করা হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন