Logo
Logo
×

স্বদেশ

অনলাইনে বিক্রি হবে ট্রেনের টিকিট: রেলমন্ত্রী

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২০, ০১:৫৩ পিএম

অনলাইনে বিক্রি হবে ট্রেনের টিকিট: রেলমন্ত্রী
Swapno

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, করোনা ভাইরাসের কারণে ৩১ মে থেকে আট জোড়া অর্থাৎ ১৬টি ট্রেন চলাচল শুরু হবে। রেলের ব্যবস্থাপনায় পরিবর্তন আসতে যাচ্ছে। এখন থেকে পুরো টিকিটই অনলাইনে বিক্রি করা হবে। কেউ টিকিট ছাড়া স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে না।


আজ শনিবার রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আজ থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে বলে জানান তিনি।


রেলমন্ত্রী বলেন, ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চালানো হবে। ১৫ জুন পর্যন্ত গণপরিবহন ও ট্রেন চলাচলের প্রভাব সরকার পর্যবেক্ষণ করবে। করোনা ভাইরাস পরিস্থিতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিমানবন্দর স্টেশন, জয়দেবপুর ও নরসিংদী স্টেশনে এখন থেকে কোনো ট্রেন থামবে না। শারীরিক দূরত্ব নিশ্চিত করতে অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হবে। রেল যেহেতু সরকারি প্রতিষ্ঠান, তাই আপাতত কোনো ভাড়া বাড়ছে না।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন