Logo
Logo
×

স্বদেশ

আগামীকাল গণপরিবহনের ভাড়া চূড়ান্ত হবে

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২০, ০৮:৫৩ পিএম

আগামীকাল গণপরিবহনের ভাড়া চূড়ান্ত হবে
Swapno

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর ৩১ মে থেকে চালু হচ্ছে গণপরিবহন। এই ভাইরাসের সংক্রমন ঠেকাতে স্বাস্থ্যবিধি ও  সামাজিক দুরত্ব সবাইকে মেনে চলতে হবে। সীমিত পরিসরে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্তে আগামীকাল  শনিবার (৩০ মে) গণপরিবহনের ভাড়া নির্ধারণ বিষয়ক কমিটির সভায় চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।


আজ শুক্রবার (২৯ মে) বিআরটিএর প্রধান কার্যালয়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত আকারে গণপরিবহন চালুর জন্য পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনসহ অংশীজনদের নিয়ে এক সভা শেষে তিনি একথা জানান।


সাধারণ ছুটি শেষে আগামী ৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্তে ভাড়ার বিষয়টিও আলোচনায় এসেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন