Logo
Logo
×

স্বদেশ

দেশে করোনায় একদিনে রেকর্ড শনাক্ত, আরও ২৩ জনের মৃত্যু

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২০, ০৩:৩১ পিএম

দেশে করোনায় একদিনে রেকর্ড শনাক্ত, আরও ২৩ জনের মৃত্যু
Swapno

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো  ৫৮২ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৫২৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জনে।


আজ শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।


তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯৮২টি। আর নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে ১১ হাজার ৩০১টি।  এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৬৭টি। একদিনে মৃত্যু ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন এবং চট্টগ্রাম বিভাগে নয় জন, রংপুরে বিভাগে দুই জন, বরিশাল বিভাগে এক জন ও সিলেট বিভাগে রয়েছেন এক জন। এদের মধ্যে পুরুষ ১৯ জন, নারী চার জন। বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরে মধ্যে এক জন,৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয় জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন ১১ থেকে ২০ বছরের মধ্যে এক জন রয়েছেন। 


নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশন নেওয়া হয়েছে ৩২৮ জনকে।  বর্তমানে আইসোলেশনে আছেন ৫ হাজার ১৪০ জন। হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছে চার হাজার ৯০০ জন। অদ্যাবধি মোট কোয়ারেন্টিনে এসেছেন দুই লাখ ৮০ হাজার ৫ জন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন