Logo
Logo
×

স্বদেশ

ঈদ শেষে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২০, ১২:০৭ পিএম

ঈদ শেষে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়
Swapno

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ভেঙে ভেঙে যাত্রীরা এসে হাজির হচ্ছেন কাঁঠালবাড়ী ঘাটে।  লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের চাপ বেড়েছে। তবে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি যাত্রীদের পারাপার অব্যাহত রয়েছে।


ঘাট সূত্র জানায়, গত ২৬ মে থেকেই বাড়তে শুরু করে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ। সেই ধারাবাহিকতায় আজ সকাল থেকে ঢাকামুখো যাত্রীদের ভিড় বাড়তে থাকে কাঁঠালবাড়ী ঘাটে। এদিকে পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তাছাড়া নৌরুটে প্রচণ্ড ভিড় থাকায় নিরাপদ শারীরিক দূরত্ব মানার সুযোগ হচ্ছে না যাত্রীদের।  


বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, পদ্মার পানি বেড়ে যাওয়ায় স্রোতের কারণে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। নৌরুটে বর্তমানে ১৭টি ফেরির মধ্যে চলাচল করছে ১২/১৪টি ফেরি।


এদিকে যাত্রীদের চাপে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাঁঠালবাড়ী ঘাটে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন