Logo
Logo
×

স্বদেশ

গণপরিবহন চালুর সিদ্ধান্ত ইতিবাচক: ওবায়দুল কাদের

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২০, ০২:৪৩ পিএম

গণপরিবহন চালুর সিদ্ধান্ত ইতিবাচক: ওবায়দুল কাদের
Swapno

গণপরিবহন চালুর বিষয়ে নেয়া সিদ্ধান্ত ইতিবাচক হয়েছে। এজন্য পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে বিআরটিএ’র সঙ্গে আলাপ আলোচনা মাধ্যমে একটি পরিকল্পনা গ্রহণের অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


বৃহস্পতিবার (২৮ মে)  তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।


ওবায়দুল কাদের বলেন, ৩১ মে থেকে সরকার গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। গণপরিবহন পরিচালনায় যাত্রী, পরিবহন ও চালক-শ্রমিকদের সুরক্ষায় সুনির্দিষ্টভাবে নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই ছাড় যেন বিষাদে রুপ না নেয় সেজন্য মালিক, শ্রমিক ও যাত্রী সাধারণ সকলের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আগামীকাল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসমূহকে নিয়ে বিআরটিএ'র সাথে মিটিং করে এসকল বিষয়ে চূড়ান্ত করতে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।


তিনি আরও বলেন, জীবন ও জীবিকার মাঝে ভারসাম্য তৈরি, অর্থনৈতিক চাকা সচল এবং সামাজিক শৃঙ্খলা ও সুরক্ষার স্বার্থে সরকার সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন