Logo
Logo
×

স্বদেশ

সিসিকের সাবেক মেয়র কামরানের স্ত্রী করোনায় আক্রান্ত

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২০, ০৩:০৪ এএম

সিসিকের সাবেক মেয়র কামরানের স্ত্রী করোনায় আক্রান্ত
Swapno

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ নিজের ফেসবুকে অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।


গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। আসমা কামরান সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।


গতকাল  রাতে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে আসমা কামরানেরও নাম রয়েছে।


এর আগে বুধবার সকালে নগরের ছড়ারপাড়ের বাসা থেকে আসমা কামরানের নমুনা সংগ্রহ করেন ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের স্বাস্থ্যকর্মীরা। রাতে শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।


এই পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে মোট আক্রান্ত ৭৬২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৮৮ জন, সুনামগঞ্জে ১১৩ জন, হবিগঞ্জে ১৬৪ জন ও মৌলভীবাজার জেলায় ৯৭ জন। এখন পর্যন্ত এই রোগে মারা গেছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯১ জন। হাসপাতালে ভর্তি আছেন ২০৪ জন করোনা রোগী।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন