Logo
Logo
×

স্বদেশ

১৫ জুন পর্যন্ত সীমিত পরিসরে অফিস খুলছে, চলবে গণপরিবহন

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২০, ০৮:০২ পিএম

১৫ জুন পর্যন্ত সীমিত পরিসরে অফিস খুলছে, চলবে গণপরিবহন
Swapno

স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সব অফিস খুলবে। সাধারণ ছুটি আর বাড়াচ্ছে না সরকার। ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। আজ বুধবার (২৭ মে) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।


জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সীমিত আকারে অফিশিয়াল কর্মকাণ্ড চালু করার একটা প্রয়াস সরকার নিয়েছে। নাগরিক জীবনকে সুরক্ষিত রাখার জন্য এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে কর্মকাণ্ড পরিচালনা করা হবে। এক জেলা থেকে আরেক জেলায় চলাচলের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আছে। প্রত্যেক জেলার প্রবেশপথ এবং বর্হিগমন স্থাপন করা হবে।


তিনি আরও বলেন, হাট-বাজার, দোকান-পাটগুলো স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করতে পারবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে অনলাইন এবং ডিসট্যান্স লার্নিং (দূর শিক্ষণ) কোর্স চলবে। চলবে অনলাইনে বা ভার্চ্যুয়াল ক্লাস।


প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিত পরিসরে অফিস খোলা রাখাসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী যেসব সিদ্ধান্ত দিয়েছিলেন পরে সেখানে প্রধানমন্ত্রী এটা যোগ করেছেন যে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে এবং সীমিত সংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন চলতে পারবে।


গত ২৬ মার্চ থেকে কয়েক দফা ছুটি বাড়ানোর পর সবশেষ ছুটি ৩০ মে শনিবার পর্যন্ত ঘোষণা করা ছিল। ছুটির কারণে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে ১৭ মার্চ থেকে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন