Logo
Logo
×

স্বদেশ

করোনায় দেশে ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৪১ জন

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২০, ০৩:৩০ পিএম

করোনায় দেশে ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৪১ জন
Swapno

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জন পুরুষ ও ২ জন নারী। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ৫৪৪ জনের। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।  নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জনে। শনাক্তের হার ১৯ দশমিক ২২ শতাংশ।


আজ বুধবার মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন। ৪৮টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়।  এ সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৪৩ জনের। আর পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ১৫ জনের।  এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৪৫৬ জনের। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ, নারী ২ জন।   ১০ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ১০ জন ও সিলেট বিভাগের দুজন মারা গেছে।  বয়সের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন মারা গেছেন।  শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪২ শতাংশ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন