Logo
Logo
×

স্বদেশ

ঈদ আনন্দে মদ পান করে ৭ জনের মৃত্যু

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২০, ০২:২৭ পিএম

ঈদ আনন্দে মদ পান করে ৭ জনের মৃত্যু
Swapno

দিনাজপুরের বিরামপুরে চোলাই মদ পান করে ৪ জনের মৃত্যু হয়েছে। এতে অসুস্থ হয়েছেন একজন।  আজ বুধবার সকালে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মৃত্যু হয়।  বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে মাহমুদপুর আদিবাসী পাড়ার মণ্ডল মুরমুর বাড়িতে চলা মদের আসরে তারা মদ পান করেছিলেন। সেই চোলাই মদ পান করে মৃতরা হলেন- আব্দুল মতিন (২৭), আজিজুল ইসলাম (৩৩), মহসীন আলী (৩৮) এবং অমৃত (৩০)। এদের সকলের বাড়ি বিরামপুর পৌর শহরে।


অপরদিকে, রংপুরে বিষাক্ত স্পিরিট পানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নুর ইসলাম (৩০), রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের সরোয়ার হোসেন (৩১) ও মোস্তফা কামাল (৩০)।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন