Logo
Logo
×

স্বদেশ

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি করোনায় আকান্ত্র

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২০, ০১:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি করোনায় আকান্ত্র
Swapno

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের আওয়ামী লীগের দলীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। এমপির বড় ভাই ওবায়দুল করিম গণমাধ্যমকে করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন।  


তিনি জানান, ৫ দিন আগে আমার ছোট ভাইয়ের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এর পর থেকে সে বাসায়ই চিকিৎসা নিচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।


এবাদুল করিম দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী। তিনি বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ও বিকন ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।


এই পর্যন্ত বর্তমান সংসদের দুজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হন। বর্তমানে তিনি সুস্থ আছেন।।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন