Logo
Logo
×

স্বদেশ

উদাসীনতা ভয়ানক বিপদ ডেকে আনছে: ওবায়দুল কাদের

Icon

প্রকাশ: ২৬ মে ২০২০, ০২:৩৫ পিএম

উদাসীনতা ভয়ানক বিপদ ডেকে আনছে: ওবায়দুল কাদের
Swapno

করোনাভাইরাসের স্বাস্থ্যবিধি না মেনে  অনেকের উদাসীনতা ভয়ানক বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


আজ মঙ্গলবার (২৬ মে) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, অধিকাংশ মানুষের মাঝে ধৈর্য ও শৃঙ্খলার ঘাটতি দেখা যাচ্ছে। কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করলেও অনেকেই এসব কানে না নিয়ে স্বাভাবিক মানুষের মতো ঘোরাফেরা করে হাট-বাজারে জনসমাগম করছেন। এ উদাসীনতা নিজের ও আশপাশের সকলের ভয়ানক বিপদ ডেকে আনছে এবং অবনতি ঘটাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের।


বিএনপির নেতাদের উদ্দেম্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা মানুষের পাশে না থেকে সরকারের বিরুদ্ধে বিষেধাগারের মরচে ধরা সমালোচনার তীর ছুঁড়ছেন, যা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। তারা  জনগণের পাশে দাঁড়াবেন না, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবরও নিবেন না। অথচ মিডিয়ায় সরকারের সমালোচনা করবেন, তাহলে এটাই কি বিএনপির রাজনীতি?


সেতুমন্ত্রী বলেন, সরকার একদিকে করোনা সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসা করছেন, অপরদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় পূর্ণ মনোনিবেশ করছেন। এমতাবস্থায় বিএনপিকে কোনো কর্মসূচিতে বাধা প্রদান- মিথ্যাবাদী রাখাল বালকের মতো গল্পের সামিল।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন