Logo
Logo
×

স্বদেশ

বিএনপি নেতা সাবেক এমপি মতিন আর নেই

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২০, ১২:২৬ পিএম

বিএনপি নেতা সাবেক এমপি মতিন আর নেই
Swapno

বিএনপির সাবেক ৪ বার চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচিত এমপি এমএ মতিন আর নেই। মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টায় উত্তরা রেডিকেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।


গত এক সপ্তাহ আগে উত্তরার নিজ বাসায় ব্রেন স্ট্রোক করলে উত্তরা রেডিকেল হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় এম এ মতিনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি তিনি।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন