Logo
Logo
×

স্বদেশ

সিরাজগঞ্জে ঈদের নামাজ চলাকালীন ইমামের মৃত্যু

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২০, ০৫:৩৯ পিএম

সিরাজগঞ্জে ঈদের নামাজ চলাকালীন ইমামের মৃত্যু

ছবি: সংগৃহিত

Swapno

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এক গ্রামে ঈদের নামাজ চলাকালীন সময়ে ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকালে উপজেলার রুপবাটী ইউনিয়ের শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে ঈদের প্রথম জামাতের সময় এ ঘটনা ঘটে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।


উপজেরার রূপবাটী ইউনিয়নের শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি জানান, আইউব আলীর ইমামতিতে সকাল সাড়ে ৮টায় তাদের মসজিদে ঈদের প্রথম জামাত শুরু হয়। নামাজ শুরুর পর প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় গিয়ে তিনি আর উঠছিলেন না। পরে মুসল্লিরা নামাজ ভেঙে উনাকে তোলার পর বুঝতে পারেন, উনি আর নেই। উনার বয়স হয়েছিল, তবে কোনো অসুস্থতা ছিল না।


এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জোহরের নামাজের পর স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে আইউব আলীকে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন