Logo
Logo
×

স্বদেশ

সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির ঈদ শুভেচ্ছা বিনিময়

Icon

যুগের চিন্ত ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২০, ১২:৩৪ পিএম

সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির ঈদ শুভেচ্ছা বিনিময়
Swapno

আজ সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। সন্ধ্যা ৭টায় গুলশানের বাসভবন ফিরোজায় এই শুভেচ্ছা বিনিময় হবে। স্বাস্থ্যবিধি মেনে শুভেচ্ছা বিনিময়পর্ব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা।  


বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা শুধু স্থায়ী কমিটির সদস্যরা সোমবার সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবো। স্বাস্থ্যবিধি মেনে এই সাক্ষাত হবে।


উল্লেখ্য, গত ২৫ মার্চ থেকে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান বিএনপির চেয়ারপারসন। ওইদিন থেকে তিনি গুলশানের বাসায়ই অবস্থান করছেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন