Logo
Logo
×

স্বদেশ

সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২০, ০৯:৪৫ পিএম

সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন
Swapno

ঈদুল ফিতর উপলক্ষে  আগামীকাল রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এবারের ঈদুল ফিতর উদযাপিত হবে৷ এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ৷


আজ শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো সম্প্রচার করবে।


এর আগে করোনা দুর্যোগর শুরুর পর এর আগে গত ১৩ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার আগে ২৫ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন