Logo
Logo
×

স্বদেশ

আ’লীগের চেয়ারম্যান-মেম্বাররা সরকারি ত্রাণ লুট করছে: রিজভি

Icon

যুগের চিন্ত ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২০, ০৯:৩৮ পিএম

আ’লীগের চেয়ারম্যান-মেম্বাররা সরকারি ত্রাণ লুট করছে: রিজভি
Swapno

আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বাররা সরকারি ত্রাণ লুটপাট করছে আত্মসাৎ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


শনিবার (২৩ মে) দক্ষিণখান থানা যুবদলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি ও ঢাকা মহানগর যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন সার্বিক তত্ত্বাবধানে এ ত্রাণ বিতরণ করা হয়।


রিজভি বলেন, বিনা ভোটে নির্বাচিত আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বাররা সরকারি ত্রাণ লুটপাট করছে আত্মসাৎ করছে। দুর্যোগ মুহূর্ত ও দুর্ভিক্ষের মধ্যে সরকার তাদের সুযোগ করে দিচ্ছে চুরি করার। এই কাজটি সরকার করছে। আর আমাদের লোকেরা গুম, মিথ্যা মামলায় গ্রেপ্তার উপেক্ষা করেও নিজেদের পকেটের টাকায় অসহায়, কর্মহীন মানুষকে সহযোগিতা করছে। এটাই হলো বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য।


তিনি বলেন, সরকারিভাবে যে ত্রাণ দিচ্ছে তা সরকার তার বাড়ি থেকে এনে দিচ্ছেন না। জনগণের টাকায় কেনা ত্রাণ। প্রধানমন্ত্রী ৫০ লাখ মানুষকে ২৫ শ টাকা করে আর্থিক সহযোগিতা করতে চেয়েছেন। কিন্তু দেখা গেছে ২০০ লোকের বিপরীতে একটি মোবাইল নম্বর দেওয়া। ওই লোকটি আওয়ামী লীগের। তিনি ৫০০ টাকা করে রেখে ২ হাজার টাকা দিচ্ছেন। আবার এমন একটি বাড়ির মালিকের নাম দেওয়া হয়েছে। তিনি সরকারি চাকরি করেন, তার ছেলে বিদেশে পড়ে। তাহলে বুঝতে পারেন সরকার কাদের সহযোগিতা করছেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন