Logo
Logo
×

স্বদেশ

ডিআইজি-এসপিসহ তিন হাজার ৫৭৪ জন করোনায় আক্রান্ত

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২০, ০৮:১০ পিএম

ডিআইজি-এসপিসহ তিন হাজার ৫৭৪ জন করোনায় আক্রান্ত
Swapno

করোনাযুদ্ধে জনসাধারণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে ডিআইজি-এসপিসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাসহ তিন হাজার ৫৭৪ জন সদস্য ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে।


পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, পুলিশ সদস্যদের মধ্যে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন, পুলিশ সুপার পদমর্যাদার আট জন, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ জন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন, পরিদর্শক পদমর্যাদার ৯৭ জন, উপ-পরিদর্শক পদমর্যাদার ৩৮৬ জন, সহকারী উপপরিদর্শক পদমর্যাদার ৪৮১ জন কর্মকর্তাসহ মোট ৩ হাজার ৫৭৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।


এদিকে, পুলিশের মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত ৭২২ জন সদস্য করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর করোনা আক্রান্তদের মধ্যে ১২ জন মারা গেছেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন