Logo
Logo
×

স্বদেশ

বাড়ি ফেরার পথে বোনকে ধর্ষণ, ভাইকে হাতুড়িপেটা!

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২০, ০২:২৮ পিএম

বাড়ি ফেরার পথে বোনকে ধর্ষণ, ভাইকে হাতুড়িপেটা!
Swapno

পিরোজপুরের কাউখালী উপজেলায় শিয়ালকাঠি ইউপির বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকদারের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের মধ্যে বিরোধকে কেন্দ্র করে বাড়ি ফেরার পথে এক যুবককে (২২) হাতুড়িপেটা ও তার বোনকে (২৪) ধর্ষণের অভিযোগ উঠেছে।


গতকাল শুক্রবার রাত আটটার দিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার রাতে ওই যুবক গ্রামের এক বাড়িতে মাছ বিক্রি করে বোনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত আটটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে সিদ্দিকুর রহমানের ভাই কামাল গাজীর নেতৃত্বে ছয় থেকে সাতজন লোক ওই যুবকের ওপর হামলা করে হাতুড়িপেটা করেন এবং তার বোনকে মারধর করেন। আহত যুবক দেলোয়ার হোসেন শিকদারের অনুসারী।  পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে হাসপাতালে নেওয়ার পর ওই তরুণী দুজনের বিরুদ্ধে তাকে ধর্ষণের অভিযোগ করেন।


এ ব্যাপারে কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম বলেন, শুক্রবার রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মারপিটের ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে ওই নারীকে ধর্ষণের অভিযোগ শোনা গেলেও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন