Logo
Logo
×

স্বদেশ

করোনায় আরও ১৬৯৪ জন আক্রান্ত, মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৩২ 

Icon

যুগের চিন্তা ডেস্ক 

প্রকাশ: ২২ মে ২০২০, ০৩:২৩ পিএম

করোনায় আরও ১৬৯৪ জন আক্রান্ত, মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৩২ 
Swapno

দেশে করোনা ভাইরাসে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪৩২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১৬৯৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ২০৫ জনে।


আজ মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৬ হাজার ১৯০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.৪৯ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ। ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৪৭টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ৯৯৩ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৭২৭ জনের। মোট পরীক্ষা করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৮৪১ জনের। এ পর্যন্ত ৩০ হাজার ২০৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ৯, বরিশালে ১ এবং ময়মনসিংহে ১ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে ৮ এবং মৃত অবস্থায় এসেছে ১ জন। ২২ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও তিনজন নারী। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন