Logo
Logo
×

স্বদেশ

ঈদে ব্যক্তিগত পরিবহনে বাড়ি ফিরতে পারবে

Icon

যুগের চিন্ত ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২০, ১২:২৬ পিএম

ঈদে ব্যক্তিগত পরিবহনে বাড়ি ফিরতে পারবে
Swapno

ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়িতে ফিরতে চান তারা ব্যক্তিগত পরিবহন ব্যবস্থায় বাড়ি ফিরতে পারবেন। সেক্ষেত্রে তাদের কোনো বাধার সম্মুখীন হতে হবে না। গতকাল বৃহস্পতিবার সরকারের উচ্চমহল থেকে পুলিশকে এ ধরনের একটি মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে।


করোনাভাইরাসের কারণে ছুটি থাকায় ঈদের অনেকেই আগে থেকে বাড়ি ফিরছিলেন। কিন্তু ঢাকা ছাড়তে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে ঘরমুখী মানুষে। ফেরি চলাচল বন্ধ করায় মাঝপথ থেকে ফিরে আসতে হয়েছে অনেককে।


পুলিশের মৌখিক নির্দেশনায় বলা হয়েছে, ছুটিতে জরুরি কাজের জন্য কেউ যদি গ্রামের বাড়ি ফিরতে চায় তাহলে পুলিশ যেন তাদের অনুমতি দেয়। তাদের যেন খুব বেশি হয়রানি বা প্রশ্নোত্তরের শিকার না হতে হয়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন