Logo
Logo
×

স্বদেশ

আম্পানের প্রভাবে সারাদেশে ১৭ জনের মৃত্যু

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২০, ১২:১২ পিএম

আম্পানের প্রভাবে সারাদেশে ১৭ জনের মৃত্যু
Swapno

বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সারাদেশে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাতক্ষীরায় মারা গেছে আরও দু’জন।


ক্ষতিগ্রস্ত উপকুলের মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্তÍ। মাথা গোঁজার ঠাঁইটুকু মেরামত করছেন তারা। পানিতে তলিয়ে যাওয়া ফসল কোনোরকমে কেটে ঘরে তোলার চেষ্টা ক্ষতিগ্রস্ত চাষিদের।


রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার আম চাাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় পানির তোড়ে ভেঙে যাওয়া বাঁধ মেরামতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।


ঘূর্ণিঝড় আম্পানের কারণে দেশের প্রায় এক কোটি গ্রাহক এখন বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হলেও সেটার পরিমাণ কম। ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন সংস্কারের কাজ শুরু হয়েছে কয়েকটি জায়গায়। অধিকাংশ ঝড় কবলিত এলাকায় বড় বড় গাছ উপড়ে বিদ্যুতের তারের উপর পড়ে তার ছিঁড়ে গেছে। কোথাও কোথাও উপড়ে পড়েছে বা ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। ফলে বিদ্যুৎ সরবরাহে বিলম্ব ঘটছে বলে জানালেন সংশ্লিষ্টরা।


এদিকে, ঘূর্ণিঝড়ের সময় বিভিন্ন জেলার মানুষ সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়ে ছিলো। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। ক্ষতিগ্রস্তরা আছে সরকারি ত্রাণের অপেক্ষায়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন