Logo
Logo
×

স্বদেশ

ঢাকা ছাড়ছেন মানুষ

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২০, ০২:১৭ পিএম

ঢাকা ছাড়ছেন মানুষ
Swapno

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। মহামারি করোনাভাইরাসকে উপেক্ষা করে কোন প্রকার স্বাস্থ্যবিধি না মেনেই নাড়ির টানে ছুটে চলেছেন হাজার হাজার মানুষ।


আজ সোমবার সকাল থেকে ঘাট এলাকায় ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। গত কয়েকদিন আগে এই ঘাটেই গার্মেন্টস-শপিং মলসহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেওয়া ঘোষণায় ঢাকামুখী যাত্রীদের যেমন চাপ ছিল ঠিক একইভাবে ঢাকা থেকে বাড়ি ফিরছে।


শিমুলিয়া ঘাটের ম্যানেজার ম্যারিনা আহামদ আলী জানান, ৪টি ফেরি চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। ওইসব ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এখন যেরকম চাপ রয়েছে তা বেলা বাড়ার সাথে সাথে কমে যাবে।


ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, ঘাটে যানবাহনের পাশাপশি যাত্রীদের চাপ অত্যাধিক রয়েছে। বাস বন্ধ থাকলেও ঢাকা থেকে যাত্রীরা পায়ে হেঁটে, মোটরসাইকেল ও অটোরিকশায় চেপে ঘাটে আসছেন। এমনকি রাতের বেলায় যাত্রীরা ট্রাকে করে ঘাটে পৌঁছেছেন। প্রাণঘাতী করোনাকে উপেক্ষা করে কয়েকদিন আগে যেমন কর্মস্থলে যাওয়ার জন্য দক্ষিণাঞ্চলে যাত্রীদের চাপ ছিলো ঘাটে। তেমনি আজও সকল বাধা উপেক্ষা করে বাড়ি ফিরছেন মানুষজন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন