Logo
Logo
×

স্বদেশ

‘মানুষকে আর্থিক সহায়তা করবে এখানেও চলছে বাটপারি’

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২০, ০২:০২ পিএম

‘মানুষকে আর্থিক সহায়তা করবে এখানেও চলছে বাটপারি’
Swapno

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লক্ষ মানুষকে আর্থিক সহায়তা করবে, এখানেও চলছে বাটপারি এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


আজ সোমবার রাজধানীর শংকরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালামের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা অব্যাহত রেখেছে। অথচ জনগণের টাকা কি না তা নিয়ে নয় ছয় করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লক্ষ মানুষকে আর্থিক সহায়তা করবে। এখানেও চলছে বাটপারি। শুধু আওয়ামী লীগের লোকেরাই ত্রাণ আত্মসাৎ করছ না প্রশাসনের লোকও জড়িত। তারা মনে করে সরকারকে ক্ষমতায় বসিয়েছি আমরা। আমরা যত চুরি করি, ডাকাতি করি, অন্যায় করি সরকার আমাদের কিছু বলতে পারবে না।


রুহুল কবীর রিজভী বলেন, ৪০জনের টাকা যাবে একজনার বিকাশ নাম্বারে। এবং সেটা মেম্বারের একজন লোকের। তা তো দেখা যাচ্ছে গরিব মানুষের নাম নেই। এখনেও গরীব অসহায় মানুষ বঞ্চিত হচ্ছেন।সব তাদের আত্মীয়-স্বজনের নাম। তাহলে যারা গরিব মানুষের টাকা চুরি করে আত্মসাৎ করে এরা কি মানুষ।


তিনি আরও বলেন, বিএনপি সারা দেশের অসহায় দুস্থ কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে। এই প্রতিহিংসায় ভুগছে সরকার। এ কারণে আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। গুম করা হচ্ছে। এটা কোন সরকারের নিদর্শন হতে পারে না। যারা ফ্যাসিবাদী, স্বৈরাচার মানুষের কথা শুনতে পারে না তারা এ ধরনের জঘন্য কাজ করতে পারে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন