যুগের চিন্তা ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হয়। তবে এবার করোনার মহামারির কারণে শোলাকিয়ায় ঈদের জামাত হবে না।
আজ শুক্রবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, উন্মুক্ত স্থানে ঈদের জামাত করা যাবে না। মুসল্লিদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে ঈদের জামাত খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। শোলাকিয়ায় লাখো মুসল্লির সমাগম হয়। তাই তাদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে এবারের ঈদ জামাত হবে না।


