Logo
Logo
×

স্বদেশ

সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ডিজিটাল আইন: ওবায়দুল কাদের 

Icon

প্রকাশ: ১৫ মে ২০২০, ০৪:৫৩ পিএম

সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ডিজিটাল আইন: ওবায়দুল কাদের 
Swapno

যুগের চিন্তা ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে টুইস্ট করে গুজব রটনা করে যাচ্ছে। অপরাধমূলক কাজে যারা উসকাসি দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।


আইনের অপব্যবহারের অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন,  আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সজাগ রয়েছে। আমি আবারও বলছি এক্ষেত্রে যদি কোথাও আইনের কোনও ব্যতয় বা অপপ্রয়োগ ঘটে তাহলে সরকারের সংশ্লিষ্ট মহলকে জানানোর আহ্বান জানাচ্ছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন