Logo
Logo
×

স্বদেশ

করোনায় আরও ১৫ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১২০২

Icon

প্রকাশ: ১৫ মে ২০২০, ০৪:০২ পিএম

করোনায় আরও ১৫ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১২০২
Swapno

যুগের চিন্তা ডেস্ক: দেশে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২৯৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে আরও এক হাজার ২০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে।


আজ শুক্রবার মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান  স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ও  অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


তিনি জানান, ঢাকায় ২০টি ল্যাবে ও ঢাকার বাইরে ২১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই ৪১ টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে নয় হাজার ৫৪০ টি। পরীক্ষা করা হয়েছে আট হাজার ৫৮২টি। মোট পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১২ টি।


ডা. নাসিমা সুলতানা আরও বলেন,  ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫ জনের। এদের মধ্যে পুরুষ সাত জন, নারী আট জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে এক জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন। ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন তিন হাজার ৮৮২ জন। আইসোলেশনে এসেছেন ২৫৯ জন। মোট আইসোলেশনে আছেন দুই হাজার ৭৪৮ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৭৯৭ জন। অদ্যাবধি কোয়ারেন্টিনে এসেছেন ২ লাখ ৩৩ হাজার ৪৭০ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৬ হাজার ৮০৫ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন