Logo
Logo
×

স্বদেশ

নারায়ণগঞ্জ ফেরত যুবকের মাও করোনা আক্রান্ত

Icon

প্রকাশ: ১৫ মে ২০২০, ০২:২৭ পিএম

নারায়ণগঞ্জ ফেরত যুবকের মাও করোনা আক্রান্ত
Swapno

যুগের চিন্তা ডেস্ক: গত ৭ মে নারায়ণগঞ্জ থেকে বগুড়ার শিবগঞ্জের ভাটরা গ্রামের বাড়িতে যান করোনা আক্রান্ত এক যুবক। তার সংস্পর্শে তার মা ও এক প্রতিবেশী নারী সংক্রমিত হয়েছেন।


গতকাল বৃহস্পতিবার রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান। এ নিয়ে জেলায় মোট ৫৯ জন করোনা আক্রান্ত হলেন।


জানা যায়, গত ৭ মে নারায়ণগঞ্জ থেকে বগুড়ার শিবগঞ্জের পীরব ইউনিয়নের ভাটরা গ্রামের এক যুবক বাড়ি ফেরেন। ১০ মে নমুনা পরীক্ষার পর তার করোনা পজিটিভ ধরা পড়ে। আক্রান্ত ওই যুবককে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। উপজেলা প্রশাসন তার বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করে। 


ওই যুবকের মা এবং প্রতিবেশী এক নারীর মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়। গত ১১ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়। ১৪ মে রাতে বগুড়া শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে ওই দুই নারীর করোনা পজিটিভ আসে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন