Logo
Logo
×

স্বদেশ

মুন্সীগঞ্জে নতুন করে আরও ২৩ জন করোনায় আক্রান্ত

Icon

প্রকাশ: ১৫ মে ২০২০, ০১:৫৬ পিএম

মুন্সীগঞ্জে নতুন করে আরও ২৩ জন করোনায় আক্রান্ত
Swapno

যুগের চিন্তা ডেস্ক: মুন্সীগঞ্জে মহামারি করোনাভাইরাস নতুন করে ২৩ জনের শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় সর্বমোট ৩৫৪ জনের করোনা শনাক্ত হলো। শুক্রবার (১৫ মে) জেলার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।


এই জেলায় সদর উপজেলায় ১৪ জন, সিরাজদিখান উপজেলায় ২ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৩ জন, শ্রীনগর উপজেলায় ২ জন এবং লৌহজং উপজেলায় ২ জন নতুন করে আক্রান্ত হয়েছে। 


তিনি জানান, জেলায় সর্বমোট শনাক্ত হওয়া ৩৫৪ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলাতেই ১৫১ জন। সিরাজদিখান উপজেলায় ৫৬ জন, শ্রীনগর উপজেলায় ৪৩ জন, লৌহজং উপজেলায় ৩৯ জন, গজারিয়া উপজেলায় ৩৪ জন এবং টঙ্গীবাড়ি উপজেলায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন