Logo
Logo
×

স্বদেশ

আবারও বেড়েছে দেশের বায়ু দূষণ

Icon

প্রকাশ: ১৫ মে ২০২০, ০১:৩৬ পিএম

আবারও বেড়েছে দেশের বায়ু দূষণ
Swapno

যুগের চিন্তা ডেস্ক: দেশে করোনা সংক্রমণের পর কারখানা, দোকানপাট, যানবাহন বন্ধ থাকায় এবং মানুষ ঘর থেকে বের হওয়া বন্ধ করলে ঢাকাসহ সারাদেশের বায়ু দূষণ কমতে থাকে। একপর্যায়ে দেশের বায়ু স্বাস্থ্যকর পর্যায়ে আসে। তবে সম্প্রতি দেশে ফের কারখানা, দোকানপাট খুলতে শুরু করেছে। বাড়তে শুরু করেছে যানবাহন, মানুষের আনাগোনা। ফলে ফের বাড়তে শুরু করেছে বায়ু দূষণ।


বিশ্বে সবচেয়ে বেশি বায়ু দূষণের শিকার দেশগুলোর মধ্যে প্রথম সারিতে বাংলাদেশ। ফলে অসংখ্য মানুষ মারা যাচ্ছেন এবং নানান রোগে ভুগছেন। বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের রিয়েল টাইম বায়ু মান সূচক অনুযায়ী, গত ৩ মে সকাল ১০টা থেকে ১১টা সময়ে ঢাকার বায়ুর মান ছিল ৮৫ পিএম ২.৫।


তাদের হিসাব অনুযায়ী, ১২ দিন পর অর্থাৎ শুক্রবার (১৫ মে) সকাল ১০টা থেকে ১১টা সময়ে ঢাকার বায়ুর মান ১২৯ পিএম ২.৫। অর্থাৎ ইতিমধ্যে বায়ু দূষণের পরিমাণ অনেক বেড়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন