১৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ মে ২০২০, ০৯:৪৫ পিএম
১৬ হাজার ৭৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যার-১। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১ টার দিকে গাজীপুর জেলার কালীগঞ্জের পানজোঢ়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সিকদার পাড়া জহিরের বাড়ি এলাকার মৃত জহির আহাম্মদের ছেলে মো. আব্দুল শুক্কুর (৪৫) এবং জাহালিয়া পাড়া এলাকার মো. মকতুল হোছাইনের ছেলে মো. নুর হোছাইন (৫০)।
র্যাব-১ (সিপিসি-৩,পূর্বাচল ক্যাম্প, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ) এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সরবাহ/বিক্রয়ের উদ্দেশ্যে গাজীপুর জেলার কালীগঞ্জে পানজোড়া মোড়স্থ মাটির ঘর নামক রেস্টুনরেন্টের সামনে অবস্থান করছে। এরপর র্যাব-১ এর একটি দল ওই রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান চালায়। অভিযানকালে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে তাদের দেহ তল্লাশী করে উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


