Logo
Logo
×

স্বদেশ

অধ্যাপক আনিসুজ্জামান আর নেই

Icon

প্রকাশ: ১৪ মে ২০২০, ০৭:৪৭ পিএম

অধ্যাপক আনিসুজ্জামান আর নেই
Swapno

যুগের চিন্তা ডেস্ক: জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান আর নেই। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর।


অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আব্বা বিকেল ৪টা ৫৫ মিনিটে মারা গেছেন।


জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। পরে প্রত্যাশিত উন্নতির লক্ষণ দেখতে না পাওয়ায় চিকিৎসকরা তাকে গত ২ মে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করেন। কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত ৯ মে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছিল।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন