যুগের চিন্তা ডেস্ক: করোনা দুর্যোগে তার দলের পক্ষ থেকে প্রায় এক কোটি ২০ লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তাসহ প্রায় ১০ কোটি টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার (১৩ মে) সকালে তার সরকারি বাসভবন থেকে অনলাইনে ব্রিফিংকালে তিনি একথা বলেন।
এছাড়া ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে সারাদেশের ৫০টি জেলার ১৫০টি উপজেলায় বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। এ বিতরণ কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।
ওবায়দুল কাদের আরও জানান, প্রায় ৫০ হাজার পরিবারের মাধ্যে চার দফা খাদ্য বিতরণ, দুই শতাধিক সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানকে সহায়তা করেছে আওয়ামী লীগের ত্রাণ উপ-কমিটি। এরই মাঝে পাঁচ লাখের বেশি জীবাণুরোধক সাবান, দশ হাজারের বেশি স্যানিটাইজার, দুই হাজারের বেশি পিপিই এবং একশো'র বেশি থার্মাল থার্মোমিটার বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন বলেন, দলের সভানেত্রীর নির্দেশে নেতাকর্মীরা সারাদেশে অসহায় মানুষের দুর্যোগে আশার আলো হয়ে আবির্ভূত হয়েছেন। ত্রাণ ও খাদ্য সহায়তা, নগদ সহায়তা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, টেলিমেডিসিন, লকডাউন এলাকায় রাতে খাবার পৌঁছানো, ইফতার ও সেহরি বিতরণ, সবজি বিতরণসহ কৃষকদের ধান কেটে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে তুলে দিয়েছে।


