Logo
Logo
×

স্বদেশ

করোনায় আক্রান্ত হয়ে আরও একজন ডাক্তারের মৃত্যু

Icon

প্রকাশ: ১৩ মে ২০২০, ০১:৪৪ পিএম

করোনায় আক্রান্ত হয়ে আরও একজন ডাক্তারের মৃত্যু
Swapno

যুগের চিন্তা ডেস্ক: রাজধানীর ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। 


গতকাল মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইবনে সিনা হাসপাতালের সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার আসরারুল আজিজ সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ১০ দিন আগে ডা. আবুল মোকারিম কোভিড-১৯ পজিটিভ হয়ে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চারদিন আগে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সাপোর্টের জন্য তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবারের আরও দুই জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন