Logo
Logo
×

স্বদেশ

ঢাকা উত্তরের মেয়রের দায়িত্ব বুঝে নিলেন আতিক

Icon

প্রকাশ: ১৩ মে ২০২০, ০১:৩৬ পিএম

ঢাকা উত্তরের মেয়রের দায়িত্ব বুঝে নিলেন আতিক
Swapno

যুগের চিন্তা ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে টানা দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে দায়িত্ব নিলেন আতিকুল ইসলাম। ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তাফার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন তিনি।


আজ বুধবার (১৩ মে)  তার হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী মো. আব্দুল হাই।


গেল ১ ফেব্রুয়ারির নির্বাচনে দ্বিতীয় মেয়াদে ডিএনসিসির মেয়র পদে জয়লাভ করেন আতিকুল ইসলাম। এর আগে ডিএনসিরির প্রথম মেয়র আনিসুল হকের মৃত্যুতে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে প্রথম মেয়াদে মেয়র নির্বাচিত হন আতিকুল। সেই মেয়াদে প্রায় এক বছর মেয়র পদে দায়িত্ব পালন করেন তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন